বইপত্রের ২৫ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে সৃজনশীল বইয়ের বিপণন প্রতিষ্ঠান ‘বইপত্র’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে নগরের জিন্দাবাজার এলাকার রাজা ম্যানশনে গতকাল সোমবার লেখক-পাঠক সমাবেশের আয়োজন করা হয়। এতে কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সেলিমা সুলতানা। এতে আরও বক্তৃতা করেন আবদুল আজিজ, উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরশ আলী, কবি তুষার কর, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, উদীচী সিলেটের সভাপতি এ কে শেরাম, কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তিকার নাজমা পারভীন।