বইপড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীতে শিক্ষার্থীদের জন্য বইপড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কুমারখালী গণগ্রন্থাগারের আয়োজনে প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান খান গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় এর উদ্বোধন করেন। গ্রন্থাগার পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন পৌর মেয়র সামছুজ্জামান অরুণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ, গণগ্রন্থাগারের সহসভাপতি আকরাম হোসেন, যুগ্ম সম্পাদক মমতাজ বেগম প্রমুখ।