বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চেতনার জাগরণে বই’ স্লোগান নিয়ে আজ মঙ্গলবার শুরু হচ্ছে ১০ দিনব্যাপী কুমিল্লা বইমেলা। কুমিল্লা টাউন হল মাঠে বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় ৬১টি প্রকাশনা-প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে করে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুর রহমান বলেন, বিকেল চারটায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর মেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন সাংসদ আ ক ম বাহাউদ্দিন। জাতীয় গ্রন্থকেন্দ্র, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় ওই মেলা হবে।