প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী বইমেলা। গতকাল দুপুর ১২টার দিকে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস্-উল-আলম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেলা কমিটির আহ্বায়ক ও ভূগোল বিভাগের প্রধান মো. দৈমুদ্দীন, জেলা বিএসএস শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক ও রসায়ন বিভাগের শিক্ষক ফারুক আহমেদ, ইংরেজি বিভাগের প্রধান মীর আবদুর রাজ্জাক বক্তব্য দেন। এ বইমেলায় প্রথমা প্রকাশন ও প্রথম আলো বগুড়া বন্ধুসভার যৌথ একটি স্টলসহ ৬০টি স্টল স্থান পেয়েছে।