বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাঁশহাটি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত ওই শিক্ষাপ্রতিষ্ঠানে মেলা আয়োজন করে কিশোরগঞ্জের মা বই বিতান নামে একটি প্রতিষ্ঠান। মেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুল হক। মেলায় বিভিন্ন লেখকের প্রায় চার হাজার বই বিক্রির জন্য আনা হয়েছে। লেখক হারুন অর রশিদ বলেন, এ ধরনের মেলা আয়োজনের মাধ্যমে গ্রামে পাঠক তৈরি করা হলে বইয়ের প্রতি মানুষের ভালোবাসা তৈরি হবে।