প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী শহীদ আবদুল আজিজ খুশি রেলওয়ে মাঠে নয় দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলার আয়োজন করে জেলা প্রশাসন। বইমেলার উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী। জেলা প্রশাসক জিনাত আরার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কামরুন নাহার চৌধুরী ও পুলিশ সুপার জিহাদুল কবির। অন্যদের মধ্যে নবনির্বাচিত পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা জাসদের সভাপতি কমরেড আহমেদ নিজাম মন্টু বক্তব্য দেন।