প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা। গফরগাঁও প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো মাঠের ভাষাশহীদ আবদুল জব্বার মঞ্চে গত শুক্রবার সন্ধ্যায় মেলা উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ শংকর কুণ্ডু, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব কুমার সরকার প্রমুখ। ময়মনসিংহ অফিস|