বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল স্কুলে অমর একুশে বইমেলা শুরু হয়েছে। দুই দিনব্যাপী ওই বইমেলা গতকাল রোববার সকালে ওই শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে শুরু হয়। এতে ছয়টি বইয়ের স্টলসহ পিঠা ও দেশজ পণ্যের প্রদর্শনী হচ্ছে। মেলার উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব। স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দপুর আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার মেজর (অব.) মিজানুর রহমান, কমরেড নুরুজ্জামান জোয়ারদার, ইংরেজি সাপ্তাহিক নর্থবেঙ্গল নিউজ-এর সম্পাদক মেহেরুন্নীসা, সাবেক পৌর চেয়ারম্যান মো. বখতীয়ার কবির প্রমুখ। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি|