বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বই ধর্মে ধর্মে বিভেদ ও পার্থক্য ঘুচিয়ে দেয়। বই পড়লে সব ধর্মের মূল বিষয়গুলো অনুধাবন করা সম্ভব। বই পড়লে সম্ভব উন্নত মানুষ হওয়া। মেধায়-মননে বিকশিত হতে চাইলে বই পড়ার বিকল্প নেই। গতকাল সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথাগুলো বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম ইমামুল হক। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমা প্রকাশনের বই নিয়ে প্রথম আলো বন্ধুসভা বিশ্ববিদ্যালয় শাখার বন্ধুরা এ মেলার আয়োজন করেন।