বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে গতকাল থেকে শুরু হয়েছে ১০ দিনব্যাপী নবম বইমেলা। বেলা তিনটায় নগরের দরগাগেট এলাকায় কেমুসাস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন অধ্যক্ষ মউসুদ খান। বইমেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক আ ন ম শফিকুল হকের সভাপতিত্বে করিম দাদ চৌধুরী, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে এ মেলা।