বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার শুরু হচ্ছে আট দিনব্যাপী সিলেট বিভাগীয় বইমেলা। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে আয়োজকেরা এ তথ্য জানান। এ সময় অন্যান্যের মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনজুরুর রহমান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. আখতারুজ্জামান, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম চৌধুরী ও প্রকাশক শিহাব উদ্দিন বক্তব্য দেন। নগরের লামাবাজার এলাকার সিলেট স্টেডিয়ামসংলগ্ন মোহাম্মদ আলী জিমনেসিয়ামে মেলা চলবে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। জাতীয় গ্রন্থকেন্দ্র ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় ও সিলেট জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ মেলায় মোট ৪৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।