প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কৈশোর তারুণ্যে বই’-এর উদ্যোগে ও সম্মিলিত আয়োজনে চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে আগামীকাল শনিবার থেকে চার দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল। মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে। মেলায় অনন্যা, অনুপম প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ইকরিমিকরি, কাকলী প্রকাশনী, জাগৃতি প্রকাশনী, প্রতীক প্রকাশনা সংস্থা, প্রথমা প্রকাশন, বেঙ্গল পাবলিকেশনস, সময় প্রকাশন ও সংহতি প্রকাশন অংশ নিচ্ছে। বিজ্ঞপ্তি