প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে গতকাল শুক্রবার পাঁচ দিনের বইমেলা শুরু হয়েছে। বিকেল পৌনে পাঁচটার দিকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুর রহিম। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, জয়পুরহাট লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী প্রমুখ। জেলা প্রশাসন আয়োজিত এ মেলায় ২০টি স্টল রয়েছে। প্রতি সন্ধ্যায় থাকবে আবৃত্তি ও সংগীতানুষ্ঠান।