প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম সদর উপজেলায় শিশুনিকেতন স্কুল প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। বিকেলে এর উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মেহেদুল করিম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, শিশুনিকেতন স্কুলের অধ্যক্ষ প্রতিমা চৌধুরী প্রমুখ। এদিকে নীলফামারীর সৈয়দপুরে গতকাল ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। দুপুরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিদ্যালয়টির অধ্যক্ষ শাবাহাত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সৈয়দপুর রেলওয়ে কারখানার ডিএস মোহাম্মদ কুদরত-ই খুদা, শিক্ষক সাখাওয়াৎ হোসেন, ক্রীড়া সংগঠক নেছার আহমেদ প্রমুখ।