প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার বোরহানউদ্দিন উপজেলার শহীদ মিনার চত্বরে গত বুধবার রাতে শেষে হলো তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা। আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসন এ বইমেলার আয়োজন করে। সোমবার বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ইউএনও মো. আবদুল কুদ্দুসের সভাপতিত্বে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাংসদ আলী আজম মুকুল মেলার উদ্বোধন করেন এবং বুধবার রাতে মেলার সমাপ্তি টানেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বোরহানউদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশিদ, বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, বিকেএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমদ প্রমুখ। ভোলা প্রতিনিধি