বইমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নীলফামারীর সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। বাবুপাড়ার স্কুল চত্বরে গত মঙ্গলবার মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী। সমাপনী দিবসেও প্রধান অতিথি ছিলেন ইউএনও। বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র আখতার হোসেন, শিক্ষক সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক, মহসিনুল হক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ মো. শাহাবাত আলী।