বইমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আনন্দ পাই বই পড়ে, বইয়ের আলোয় মন ভরে’ এই স্লোগানে রংপুরে আজ বুধবার থেকে টাউন হল চত্বরে ১৬ দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে। সেই সঙ্গে রয়েছে শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা ও সাহিত্য আড্ডা আয়োজন। সম্মিলিত লেখক সমাজ এই মেলার আয়োজন করেছে। মেলা উপলক্ষে গতকাল টাউন হল চত্বরের সাহিত্য মঞ্চে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এখানে ৩৩টি বইয়ের স্টল রয়েছে। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এ ছাড়া শুক্রবার ও সরকারি ছুটির দিনে শিশুপ্রহর হিসেবে মেলা শুরু হবে বেলা ১১টা থেকে।