প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে জেলা প্রশাসন আয়োজিত চার দিনব্যাপী বইমেলা গতকাল রোববার শেষ হয়েছে। গতকাল রাত ১০টায় নগরের জিন্দাবাজার এলাকার সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বইমেলার সমাপনী অনুষ্ঠান হয়। গত বৃহস্পতিবার শুরু হওয়া বইমেলায় ৩০টি স্টল অংশ নিয়েছিল। জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় প্রতিদিনের মতো গতকালও বেলা তিনটায় মেলা শুরু হয়। জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় সন্ধ্যা থেকে মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেটের শিল্পীরা গান ও নাচ পরিবেশন করেন।