বইমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ চত্বরে গতকাল শুক্রবার থেকে বঙ্গবন্ধু জাতীয় সাহিত্য পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী লেখক উৎসব ও বইমেলা শুরু হয়েছে। বেলা ১১টায় স্থানীয় কক্সবাজার-২ আসনের সাংসদ আশেকুল্লাহ রফিক এই মেলার শুভ উদ্বোধন করেন। পরে এ নিয়ে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বঙ্গবন্ধু জাতীয় সাহিত্য পরিষদের সভাপতি সাদাত উল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক সিরাজুল মোস্তফা, মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল নাসের, কবি মানিক বৈরাগী, সিরাজুল হক সিরাজ প্রমুখ।