বইমেলা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় ১০ দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় মুক্তির মোড় মুক্তমঞ্চ প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোজাম্মেল হক, নওগাঁ সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক ময়নুল হক, নওগাঁ মানবাধিকার আইনজীবী পরিষদের সভাপতি খোদাদদ খান, নওগাঁ জেলা সিপিবির সাধারণ সম্পাদক মহসীন রেজা, প্যারীমোহন গ্রন্থাগারের সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান প্রমুখ।