প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা শুরু হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে এম সাইফুর রহমান মিলনায়তনে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার। জেলা শিশু-বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দীনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারুক আহমদ, ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রমুখ। মেলায় ২০টি স্টল দেওয়া হয়েছে।