বইমেলা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা কমপ্লেক্সের আঙিনায় গতকাল মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে বইমেলা উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার। এতে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান, পৌরসভার মেয়র আবদুছ ছাত্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।