বইমেলা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সাত দিনব্যাপী বইমেলা উদ্বোধন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে গতকাল বুধবার বিকেলে কাচারী মাঠে ২২তম বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক আবু রায়হান। পরে সংগঠনের আহ্বায়ক জুলফিকার আলীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, আওয়ামী লীগের নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে। আরও বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা আনিছুর রহমান, সমাজসেবক পার্থ সারথী সরকার প্রমুখ।