বইমেলা ঘিরে ছাপাখানার ব্যস্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র কয়েক দিন পরই শুরু হবে একুশে বইমেলা। বইয়ের পাড়া রাজধানীর বাংলাবাজারে গিয়ে দেখা যায়, প্রকাশক থেকে শুরু করে মুদ্রণ, বাঁধাই ও পরিবহনসহ এই শিল্পের সঙ্গে জড়িত প্রতিটি মানুষ প্রচণ্ড ব্যস্ততায় দিন কাটাচ্ছেন। সময়মতো পাঠকের হাতে বই তুলে দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তাঁরা। ছবিতে সেই কথা তুলে ধরেছেন সাইফুল ইসলাম

আসছে নতুন বই মুদ্রণের প্লেট, অতি যত্নে সেই প্লেট মুছে বসানো হচ্ছে ছাপার জন্য।

বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের ছবি সংবলিত মজাদার গল্পের বইও ছাপা হচ্ছে প্রেসগুলোতে।

ঠিক মাপমতো বসিয়ে কাটিং মেশিনে কাটা হচ্ছে ছাপা হওয়া বই।

অত্যন্ত মনোযোগের সঙ্গে করতে হয় পৃষ্ঠার সঙ্গে পৃষ্ঠা মেলানোর কাজটি।

সবগুলো পৃষ্ঠা একত্র হয়ে গেলে ছাঁচের মধ্যে ফেলে একটি বইয়ের আদল দেওয়া হয় পরবর্তী বাঁধাইয়ের জন্য।

সুঁই, সুতা আর ব্লেড—এই নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন বাঁধাইয়ের শ্রমিকেরা।

ধাপে ধাপে সাজানো বইয়ের স্তূপ। দিন-রাত কাজ করেও কাজ যেন ফুরাতে চায় না। বইয়ের বাঁধাইয়ের পরই লাগানো হয় রং-বেরঙের মোড়ক।

বইয়ের মোড়ক পেস্টিংয়ের কাজ করছেন একজন বই বিক্রেতা।