বইমেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরবে আজ শুক্রবার থেকে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা শুরু হচ্ছে। ভৈরব বইমেলা পরিষদ স্থানীয় পৌর পরিষদ কার্যালয় চত্বরে এ মেলার আয়োজন করেছে। বিকেলে মেলার উদ্বোধন করবেন সুপ্রিম কোর্টের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সিগঞ্জ জেলার মুখ্য বিচারিক হাকিম হেলাল উদ্দিন। নিজস্ব প্রতিবেদক, ভৈরব|