প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। গত রোববার রাতে সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের আয়োজনে নাট্য সমিতি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধন করেন দিনাজপুর নাট্য সমিতির অধ্যক্ষ কাজি বোরহান উদ্দীন। নাট্য সমিতি মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম। বক্তব্য দেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, নবরূপীর সাধারণ সম্পাদক শাহ জাহান শাহ, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র শফিকুল হক, কথাসাহিত্যিক জিল্লুর রহমান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দীন।