প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আজ থেকে সাত দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে। প্রথম আলো বন্ধুসভা সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মেলায় ঢাকাসহ সিলেটের ১২টি প্রকাশনা সংস্থা ও লাইব্রেরি অংশ নেবে। মেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। বন্ধুসভার সভাপতি মিজানুর রহমান জানান, মেলায় ২৫ শতাংশ ছাড়ে পাঠকেরা বই কিনতে পারবেন। এ ছাড়া প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।