বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল থেকে চার দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে সকাল ১০টায় এ মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক হায়দার বসুনিয়া। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন গুনগুন ও রণনের যৌথ আয়োজনে এ মেলা হচ্ছে। উদ্বোধনী পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি তুহিন ওয়াদুদ। আলোচনা করেন শিক্ষক আপেল মাহমুদ, উমর ফারুক, শেখ মাজেদুল হক প্রমুখ। গতকাল প্রথম দিনেই আটটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। প্রতিদিন বিকেলে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।