বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা। গতকাল বুধবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও চাঁদপুর পৌরসভার পৃষ্ঠপোষকতায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুস সবুর মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আবদুল হাই, চাঁদপুর সনাকের সভাপতি কাজী শাহাদাত প্রমুখ। মেলায় ২০টি স্টল স্থাপন করা হয়েছে।