বইমেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঠাকুরগাঁও শহরের জেলা পরিষদ মিলনায়তন চত্বরে তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার বিকেলে মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ রমেশ চন্দ্র সেন। জেলা প্রশাসক মো. আবদুল আওয়ালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রমেশ চন্দ্র সেন ছাড়াও বক্তব্য দেন পুলিশ সুপার মো. ফারহাত আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর নির্বাহী পরিচালক মুহম্মদ শহীদ উজ জামান প্রমুখ। কাল মঙ্গলবার পর্যন্ত এই মেলা চলবে।