বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। গত রোববার উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন উপলক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজন করে। বিকেলে স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন, জেলা পরিষদের সদস্য সফিকুল ইসলাম প্রমুখ। মেলায় ১৩টি স্টল বসেছে।