প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে টাউন হল চত্বরে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ১২ দিনব্যাপী বইমেলা। এর উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ। সম্মিলিত লেখক সমাজের আয়োজনে আলোচনা সভায় মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক সাঈদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুহুল আমিন মিয়া, ভাষাসৈনিক মীর আনিসুল হক, শিক্ষাবিদ মুহাম্মদ আলীম উদ্দীন, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি রেজাউল ইসলাম, মেলা উদ্যাপন পরিষদের সদস্যসচিব রেজাউল করিম প্রমুখ। মেলায় ৩৩টি বইয়ের স্টল রয়েছে। প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে।