প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘চেতনার জাগরণে বইমেলা’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে কাল বুধবার থেকে এম এ আজিজ স্টেডিয়ামের প্রশিক্ষণ মাঠে শুরু হচ্ছে চট্টগ্রাম বইমেলা। বেলা তিনটায় আট দিনব্যাপী এই মেলার উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনজুরুর রহমান, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. আখতারুজ্জামান উপস্থিত ছিলেন। মেলায় ৪১টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে।