বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে জেলা প্রশাসনের আয়োজনে দুই সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। নরসিংদী সরকারি কলেজ মাঠে আয়োজিত বইমেলা গতকাল শনিবার বিকেলে উদ্বোধন করেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, বইমেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, খন্দকার নুরুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রেহান উদ্দিন এবং গোলাম মোস্তাফা মিয়া, মোহাম্মদ আলী, কালাম মাহমুদ প্রমুখ। মেলায় প্রথমা, কাকলী, জাগৃতিসহ ৭টি প্রকাশনী, ২০টি লাইব্রেরিসহ ৯৪টি স্টল রয়েছে। নরসিংদী প্রতিনিধি|