বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুড়িগ্রামে তিন দিনব্যাপী বইমেলা গতকাল শুক্রবার শিশুনিকেতন চত্বরে শুরু হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। জেলা প্রশাসনের উদ্যোগে মেলায় প্রথম আলো বন্ধুসভা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি বিভিন্ন বিভাগের ৪৫টি স্টল অংশ নেয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ্, পৌরসভার মেয়র আবদুল জলিল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ নাসির উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্রাহাম লিংকন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান প্রমুখ।