বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল রোববার সাত দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। শহরের পুরাতন কাচারি পুকুর-সংলগ্ন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এর উদ্বোধন করেন। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় প্রথম আলো বন্ধুসভা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি বিভিন্ন বিভাগ অংশ নেয়। এ উপলক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার ও ইয়াসমিন আক্তার। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি|