বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড় শিশু একাডেমীতে গতকাল রোববার দুপুরে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। বিকেলে সরকারি মিলনায়তন চত্বরে সপ্তাহব্যাপী ভাষাসৈনিক মোহাম্মদ সুলতান বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। মেলায় স্থানীয় ও জাতীয় লেখকদের নতুন-পুরোনো বই নিয়ে ৩০টি স্টল বসেছে। পরে শিল্পকলা একাডেমিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পঞ্চগড় প্রতিনিধি|