বইমেলা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বই হোক প্রতিদিনের সঙ্গী’ স্লোগানে আজ শনিবার থেকে পাবনার ভাঙ্গুরা উপজেলা সদরের ভাঙ্গুরা ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে সাত দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে। এটি ভাঙ্গুরায় বইমেলার ২৪তম আয়োজন। এর আয়োজন করছে উপজেলার সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ। পাবনা-৩ আসনের সাংসদ ও কৃষি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেনের মেলা উদ্বোধন করার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মুজাহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুল আলম প্রমুখ। সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের সভাপতি আবদুল খালেক বলেন, মেলায় ৬০টি স্টল থাকবে।