বইমেলা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে গতকাল বৃহস্পতিবার সপ্তাহব্যাপী বইমেলা শেষ হয়েছে। ‘একুশ থেকে স্বাধীনতা’ স্লোগান সামনে রেখে এ বইমেলার আয়োজন করা হয়। শহরের শহীদ ময়দানের স্বাধীনতা মঞ্চে ২০ মার্চ এ মেলার উদ্বোধন করেন রাজনীতিক, লেখক, কলামিস্ট হায়দার আকবর খান রনো। গতকাল শেষ দিনে প্রচুর বইপ্রেমীর সমাগম ঘটে মেলা প্রাঙ্গণে। পার্বতীপুর উপজেলা প্রশাসন, পার্বতীপুর পৌরসভা ও সাংস্কৃতিক সংগঠন একুশে চেতনা পরিষদ মিলিতভাবে এ বইমেলার আয়োজন করে। একুশে চেতনা পরিষদের সভাপতি মোজাম্মেল হোসেন জানান, প্রতিদিন কমপক্ষে ছয় হাজার বইপ্রেমী মেলা উপভোগ করেন। প্রথমা, মুক্তচিন্তা, তরফদার প্রকাশনী, জাতীয় সাহিত্যপ্রকাশ, সংহতি প্রকাশনীসহ বিভিন্ন প্রকাশনীর বই মেলায় প্রদর্শিত হয়। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি|