বইমেলার উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে এ বইমেলার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।
গতকাল সোমবার ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার।
গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানাউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) রাব্বি মিয়া, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহ্ আলম নিপু ও চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা মোসলেম উদ্দিন শিকদার।