বইমেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) উদ্যোগে ১০ দিনব্যাপী দশম কেমুসাস বইমেলা শুরু হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় সিলেট নগরের দরগাগেট এলাকায় কেমুসাস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন সংসদের সাবেক সভাপতি মো. হারুনুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. সালেহ উদ্দিন। এ ছাড়া সংসদের সভাপতি মো. আবদুল আজিজের সভাপতিত্বে প্রবীণ রাজনীতিবিদ আ ন ম শফিকুল হক, লেখক আবদুল হামিদ মানিক, সাংবাদিক বশির উদ্দিন, সংসদের সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা বক্তব্য দেন। সিলেট প্রতিনিধি