বইমেলার প্রস্তুতি দেখতে গেলেন সংস্কৃতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহরাওয়ার্দী উদ্যানে চলছে প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল তৈরির শেষ মুহূর্তের কাজ। মন্ত্রী আসাদুজ্জামান নূর ঘুরে ঘুরে তা দেখেন। ছবি: সংগৃহীত
সোহরাওয়ার্দী উদ্যানে চলছে প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল তৈরির শেষ মুহূর্তের কাজ। মন্ত্রী আসাদুজ্জামান নূর ঘুরে ঘুরে তা দেখেন। ছবি: সংগৃহীত

আগামী সোমবার শুরু হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা ২০১৬। চলেছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্যান্যবারের মতো এবারও মেলার একটি অংশ বসবে সোহরাওয়ার্দী উদ্যানে। আর মেলার এই প্রস্তুতি দেখতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর আজ বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে যান। বিজ্ঞপ্তি।
এ সময় বাংলা একাডেমির সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি ও নির্বাহী পরিচালক কামরুল ইসলাম শায়ক, বাংলা একাডেমির পরিচালক ও মেলা কমিটির সদস্যসচিব জালাল আহমদ উপস্থিত ছিলেন।