বইয়ের দোকানে ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত ‘শিক্ষা আইন ২০১৬’-এর সাতটি উপধারা সংশোধনের দাবিতে ফরিদপুরে ধর্মঘট শুরু করেছে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। গতকাল মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী ধর্মঘট শুরু করেছে তারা। দোকান বন্ধ থাকায় শিক্ষার্থীরা বইপত্র কিনতে এসে ফিরে যাচ্ছে।

সমিতির ফরিদপুর জেলা শাখার সভাপতি আবদুর রশীদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী এ কর্মসূচি পালন করা হচ্ছে। ফরিদপুরের অন্যান্য উপজেলাতেও সব বইয়ের দোকান বন্ধ রয়েছে।

বই কিনতে আসা কলেজছাত্রী পারভিন বলেন, ‘ধর্মঘটের কথা আমি জানতাম না। বই কিনতে এসেছি। এখন কোনো দোকান খোলা পাচ্ছি না।’