বইয়ের প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) আর্কিটেকচার ডিপার্টমেন্টের আয়োজনে ঢাকা-এন আরবান রিডার শীর্ষক বইয়ের প্রকাশনা ও প্রকল্প প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় সেমিনার হলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। বইটিতে গত ১০ বছরে ঢাকাকে আধুনিকায়ন করার পরিকল্পনা কীভাবে কাজ করেছে ও কতটা কাজ করেছে, তা তুলে ধরা হয়েছে। এনএসইউ আর্কিটেকচার ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে কিংডম ইউনিভার্সিটি, বাহরাইন-এর ডিন মাহবুবুর রহমান সম্পাদিত এবং ইউনিভার্সিটি প্রেস লিমিটেড প্রকাশিত এ বইয়ের ওপর পর্যালোচনা করেন অধ্যাপক নুরুল আমিন ও আক্তার মাহমু। এনএসইউর ভারপ্রাপ্ত উপাচার্য গৌর গোবিন্দ গোস্বামী বইয়ের প্রকাশক, লেখক ও নগরপ্রধানের উদ্যোগের প্রশংসা করেন। বিজ্ঞপ্তি|