বইয়ের মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের মিলনায়তনে গত মঙ্গলবার অধ্যাপক ইকবাল আহমদের বই ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স অ্যান্ড লেবার ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ ছাড়া বইটির ওপর আলোচনা করেন সাংসদ মো. ইসরাফিল আলম, অধ্যাপক মোহাম্মদ মহব্বত খান, অধ্যাপক আবু তাহের, কাজী সাইফুদ্দীন আহমেদ, অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, এ কে রয় প্রমুখ। সভাপতিত্ব করেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুর রব। বিজ্ঞপ্তি|