বইয়ের মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহীয়সী নারী বেগম রোকেয়ার ওপর জার্মান ভাষায় প্রকাশিত গোলাম আবু জাকারিয়ার গ্রন্থ ‘রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনচিত্র’ বইয়ের মোড়ক গতকাল রোববার উন্মোচন করেছেন সাংসদ এইচ এন আশিকুর রহমান। এ উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দের রোকেয়া মিলনায়তনে জার্মান-বাংলা সোসাইটির আয়োজনে আলোচনা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হামিদুল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এম শাহ নওয়াজ আলি। আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, নারীনেত্রী তাসলিমা আখতার, ড. শাশ্বত ভট্টাচার্য প্রমুখ।