বইয়ের মোড়ক উন্মোচন করলেন পঙ্কজ সরন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা হায়দারের ইন্ডিয়া: বিয়ন্ড দ্য তাজ অ্যান্ড দ্য রাজ বইয়ের প্রকাশনা উত্সব গতকাল শনিবার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) বসুন্ধরা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন বইটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সোনিয়া নিশাত আমিন ও সাবেক রাষ্ট্রদূত মাহবুব আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান তৌহিদ সামাদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঢাকায় যুক্তরাজ্যের উপহাইকমিশনার নিক লো, আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাশেদ চৌধুরী, উপাচার্য এম ওমর রহমান, বইটির প্রকাশক ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের( ইউপিএল) স্বত্বাধিকারী মহিউদ্দিন আহমেদ। আইইউবি বইটি প্রকাশে পৃষ্ঠপোষকতা করেছে।