প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দিন বইয়ের মধ্যে মুখ গুঁজে বসে থাকা, প্রয়োজনের অতিরিক্ত কথা না বলা, শান্ত চুপচাপ স্বভাবের এই মেয়েই যে এবারের এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগে কুমিল্লা অঞ্চল থেকে সেরাদের সেরা নির্বাচিত হয়েছে। সে পড়ছে কুমিল্লার নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে। অবসরে গল্পের বই পড়াই তার প্রধান কাজ।
‘তবে কখনো কখনো ছবি আঁকি আর ব্যাডমিন্টন খেলি।’ বলছিল এই খুদে মেধাবী। বড় হয়ে কী হতে চাও—গতানুগতিক আমাদের এই প্রশ্নের জবাবে সে লাজুক হেসে জানায়, ‘ডাক্তার হতে চাই।’
সজীব মিয়া