বউ-শাশুড়ি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গর্ভবতী ও প্রসূতি মায়ের যত্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা দহগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে এক ভিন্নধর্মী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠিত এ মেলার নাম দেওয়া হয় বউ-শাশুড়ি মেলা। উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মেলায় বিভিন্ন ইউনিয়নের তথ্যসেবা কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগের স্টল বসে। মেলায় নারী ও শিশুর স্বাস্থ্য সচেতনতামূলক নাটক প্রদর্শন করা হয়। মেলা চলাকালে দহগ্রাম ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানে সভাপতিত্বে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।