বউ-শাশুড়িসহ সড়ক দুর্ঘটনায় হতাহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়ির মৃত্যু হয়েছে। এতে অপর ২ ব্যক্তি আহত হয়েছে।গত শুক্রবার রাত ১০টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ব্রাহ্মণহাটের রাস্তার সংযোগে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে উপজেলার কাঞ্চননগর গামের বণিকপাড়া এলাকার বাসিন্দা প্রদীপ বণিক (৩০), স্ত্রী টুম্পা বণিক (২৮) ও তাঁর শাশুড়ি বাণী বণিক (৫৫) একটি বিয়ের অনুষ্ঠানে বারৈয়ারহাট যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম অভিমুখী একটি বাস চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ব্রাহ্মণহাটের রাস্তার মাথায় পৌঁছালে পাশ কাটাতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে টুম্পা বণিক ও তাঁর শাশুড়ি বাণী বণিক ঘটনাস্থলে প্রাণ হারান।